crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মির্জাপুরে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে ৩ উপজেলার জনগণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ

এভাবেই ভেঙ্গে পড়ে আছে পেকুয়া-অভিরামপুর রাস্তায় বংশীনগর খালের উপর ব্রিজটি।

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর রাস্তায় বংশীনগর খালের উপর ব্রিজটি ভেঙ্গে গেছে। দীর্ঘদিন যাবত ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিন উপজেলার প্রায় ৩৫টি গ্রামের জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।

গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ৯০ এর দশকে প্রায় ১৫ মিটার ব্রিজটি নির্মাণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চল হিসেবে মির্জাপুর উপজেলা ও পার্শ্ববর্তী সখীপুর এবং কালিয়াকৈর উপজেলার ৩০/৩৫টি গ্রামের লোকজন পেকুয়া-অভিরামপুর রাস্তা দিয়ে চলাচল করে আসছে। এর আশপাশের পেকুয়া, তক্তারচালা, কাইতলা, তালতলা, গায়রাবেতিল, ইনতখাচালা, বালিয়াজান, বংশীনগর, অভিরাম, বাঁশতৈল, নয়াপাড়া, হতিয়া, রাজাবাড়ি এবং সখীপুর ও কালিয়াকৈর উপজেলার হাজারো লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন।বিড়ম্বনার শিকার হচ্ছে স্কুল-কলেজ গামী শিক্ষার্থীরাও। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় কয়েক মাইল ঘুরে এলাকাবাসীকে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ও জেলা সদর টাঙ্গাইল এবং উপজেলা সদর মির্জাপুরে যাতায়াত করতে হচ্ছে। এতে করে তাদের সময় ও আর্থিক ব্যয় বেশি হচ্ছে। ব্রিজটি দ্রুত মেরামত ও নতুন ভাবে নির্মাণের জন্য দাবী এলাকাবাসীর।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তারা অভিযোগ পেয়েছেন। নতুনভাবে ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক বিজিবির হাতে আটক

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

চকরিয়ায় পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

জুলাই সনদে একাত্তরকে মুছে ফেলার কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেয়ার অপপ্রচার ভিত্তিহীন: আলী রীয়াজ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোটগুলোই গণনায় অন্তর্ভুক্ত করবে ইসি

ইদ যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ আয়োজন

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

হোমনায় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত