crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দূরদর্শিতা ও প্রতিনিধিত্বের অভাবে কাঙ্খিত সুবিধা পাচ্ছে না নগরবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : দূরদর্শিতা ও প্রতিনিধিত্বের অভাবে নগরবাসী তাদের কাঙ্খিত সুবিধা পাচ্ছেনা বলে মন্তব্য করেছেন রংপুর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। মঙ্গলবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তুষার কান্তি মন্ডল আরও বলেন, রংপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। আর এই জীবনযাত্রার মান পরির্বতন করেছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রংপুরবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। রংপুরকে বিভাগ করেছেন। করোনাকালে তিনি নগরবাসীর জন্য তিন হাজার মেট্রিকটন চাল দিয়েছেন। এই প্রাণঘাতী মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে ছিলো ও আছে। আমরা রংপুর নগরীকে একটি পরিচ্ছন নগরী হিসেবে গড়তে চাই। আর এজন্য চাই সরকার দলীয় নগর পিতা। তাই নগরবাসীকে আগামী দিনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে সিটি কর্পোরেশনের উন্নয়নকে গতিশীল করার আহ্বান জানান তিনি। রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুল রহমান ময়না, সাবেক দপ্তর সম্পাদক নিদুরাম অধিকারী, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন ফেরদৌস ও মহানগর উন্নয়ন ফোরামের দপ্তর সম্পাদক মিয়া মুহাম্মাদ সুজন, প্রচার সম্পাদক সুজিত কুমার সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ইমরোজ ইমু, দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সময় টিভির রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম, জোবায়ের পান্না, শাহীন আলম, দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্য জালাল উদ্দিন প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৯৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৮৫

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন

ঝিনাইদহে গনধর্ষণ মামলার আসামির বাড়ি থেকে পিস্তল ও গুলী উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

জগন্নাথপুর বাজারে মাছ-আনাজ বিক্রির স্থান নিয়ে মতবিরোধ

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুসহ নিহত-২

ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

শৈলকুপায় ৭ বছরের শিশু বলাৎকার

ঝিনাইদহে  খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অ’নিয়মের অভিযোগ

ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অ’নিয়মের অভিযোগ