crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

রফিকুল ইসলাম : কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে। আজ বুধবার কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার সাফিনা টাওয়ারের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড এন্ড কসমেটিকস এর বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন, অসত্য বক্তব্য ও বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদির মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন কুষ্টিয়া জেলা পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালকসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ১’শ ৭৯ জন, ২ জনের মৃত্যু

ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭১০

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের

কালিহাতীতে পরীক্ষায় নকল দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

সরিষাবাড়ীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

মহেশপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন

ডোমারে পুত্রবধূ’র ধ’র্ষণ মামলায় শ্বশুর কারাগারে!

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৭