crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আটোয়ারীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২০ ২:৫৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধায় এসআই মোকারম, এসআই প্রদীপ, এএসআই রাশেদুল ও কয়েকজন কনোস্টবলসহ পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে অংশ নেন। অভিযান পরিচালনার সময় আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকার সোনাই মোনাই পুকুর সংলগ্ন রাস্তায় সন্দেহজনক একটি মোটরসাইকেল দুই আরোহীসহ আটক করে তল্লাশি চালিয়ে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটক ফেন্সিডিল ব্যবসায়ীরা হলো উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী কলোনীপাড়া গ্রামের পরেশ চন্দ্র বর্মনের পুত্র বিজয় চন্দ্র বর্মন (২৬) ও একই ইউনিয়নের বামনকুমার পাইকপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো. কাউছার আলম (১৯)।
 অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আটোয়ারী থানা পুলিশের মাদক বিরোধী এক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীসহ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ফ্রিডম মোটরসাইকেল, তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।  আটকদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করে শুক্রবার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মহান বিজয় দিবস পালিত

যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করুন : অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

ডিমলায় বিএমএসএফ’র কমিটি গঠন: সভাপতি ফজলু ও সম্পাদক সুজন

ঘোড়াঘাটে ২ মাসেও মজুরি পাননি ৪০ দিনের  কর্মসূচির ১ হজার ২৪৯ শ্রমিক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

চিলাহাটিতে করোনাকালিন সামাজিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাটহাজারী থানার নতুন ওসির যোগদান নিয়ে জনমনে অসন্তোষ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

জটিল সমীকরণে শৈলকুপা আওয়ামীলীগ : সরব উপজেলা নির্বাচন