crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধ দখল উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি মেয়র শেখ ফজলে নূর তাপসের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বর্ষার আগেই অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ১ ডিসেম্বর (আজ) দুপুরে শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, “আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য দীর্ঘ ও স্বল্প মেয়াদি কার্যক্রম হাতে নিচ্ছি। স্বল্পমেয়াদের কার্যক্রমগুলো আমরা সিটি করপোরেশনের অর্থায়নেই আরম্ভ করে দিচ্ছি। মূলত প্রথম কাজটি হল, যে দখলগুলো আছে সেগুলো দখলমুক্ত করা। প্রথমে আমরা সিএস খতিয়ান দেখে সীমানা নির্ধারণ করব, আমরা খালগুলো দখলমুক্ত করব এবং খালের মধ্যে যেসব বর্জ্য রয়েছে তা আমরা অপসারণ করব। এর মাধ্যমে আমরা জলপ্রবাহ পুনরুদ্ধার করব এবং জলপ্রবাহ পুনরুদ্ধার হলে ঢাকার যেসব এলাকায় জলাবদ্ধতা হয়ে থাকে সেসব জায়গায় আর জলাবদ্ধতা হবে না বলে আমরা আশাবাদী।

খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনায় ওয়াসার জনবল সিটি করপোরেশনের কাছে হস্তান্তর প্রসঙ্গে সিটি মেয়র বলেন, যখন যতটুকু জনবল এবং যন্ত্রপাতি আমাদের প্রয়োজন হবে, সেগুলো বিচার-বিশ্লেষণ করেই আমরা নেব। গৎবাঁধা সকল জনবল আমরা নেব না, আমাদের যেটা প্রয়োজন নাই সেটা আমরা নেব না। এ ব্যাপারে গঠিত কমিটি সকল বিষয় পর্যালোচনা করে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করবে। সেই রূপরেখার আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। পরে মেয়র শ্যামপুর খালের আরেক প্রান্ত, মতিঝিলের সিটি টাওয়ার, প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তা ও ফুটপাত এবং ওসমান গনি রোড পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিঙনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, স্থানীয় কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় অস্ত্র ও জিহাদি বইসহ ৭ শিবির নেতা-কর্মী গ্রেফতার

করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন আই, এইচ, সেবা প্রতিষ্ঠান

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

নাসিরনগরে বাঁশ আর কলা গাছের তৈরী শহিদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবেঃ সার্কেল এএসপি মো. ফজলুল করিম

নীলফামারীতে যুবককে পিটিয়ে হত্যা ,খুনীদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

হোমনায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জি. এম এ মতিন খান