crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২২, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সকল ইউনিয়ন পরিষদের  বাস্তবায়নে বুধবার ( ২২ জুলাই)  দুপুরে উপজেলা পরিষদ মাঠে  শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো: আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো:  সামসুজ্জামান। অন্যান্যদের মধ্যে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান ও রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির শাশুড়ির ইন্তেকাল

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাশিক্ষক আশরাফ আলীকে কুপিয়ে জখম

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড

আইএসপিআর স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

ঘোড়াঘাটে গৃহবধূ ফেরদৌসী হ’ত্যার রহস্য উদঘাটন

সরিষাবাড়ীতে জাতীয় শোকদিবস পালিত