crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনার দুর্যোগে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে : জি এম কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ

সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। করোনার দুর্যোগের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে জাপাসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে বিচার দাবি করেছিলাম। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেশ কয়েকটি দাবি মেনেও নিয়েছিলেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই দুর্নীতির সাথে জড়িত রয়েছেন।
১৪ জুলাই মঙ্গলবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের তাবেদার হয়ে গেছে। এরশাদের মৃত্যুর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটি দুঃখজনক। এখন তারা ভোট চুরির নির্বাচন উপহার দিতে এমনটা করেছেন। আমরা নিশ্চিত পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু এভাবে চলতে থাকলে জনগণ নির্বাচন কমিশনের গলা চিপে ধরতে বাধ্য হবে।
আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ রংপুর মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত

পুলিশ সদস্যরা রক্ত দিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাবেঃ পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম

নারায়ণগঞ্জে যুবককে কু’পিয়ে হ’ত্যা মামলায় কাউন্সিলর শাহীন কারাগারে

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ডোমারে গোমনাতীতে ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত

অপহরণকারী চক্রের মূলহোতা কোটচাঁদপুর থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার উদ্বোধন

দিনাজপুরে ১১৮৫ তম নিয়মিত কোর্সে ইমামদের প্রশিক্ষণে পুলিশ সুপার

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার

ঝিনাইদহে আলোচনার শীর্ষে এখন শুধু নাসের শাহরিয়ার জাহেদী মহুল