crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার থানা পুলিশের অভিযানে চুরি ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেলকে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স গত ২৬ জুন রাতে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার ছিট মিরগঞ্জ এলাকা থেকে আজাহারুল ইসলাম (পকেটমার) এর ছেলে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে ডোমার থানায় ৪৫৭,৩৮০,৪১১ ধারায় মামলা নং- ১৩, তারিখ- ২৬/০৬/২০দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার মৃত- হাজী মহিউদ্দিনের ছেলে রবিউল ইসলামের নিজ বাড়ী থেকে ২৮ মে গভীর রাতে তার ব্যহৃত মোটরসাইকেলটি চুরি হয়। রবিউল ৩১ মে ডোমার থানায় সাধারণ ডায়েরি নং-৭০৫ দায়ের করে। জিডির সূত্র ধরে এসআই আজম হোসেন প্রধান চুরি যাওয়া মোটরসাইকেলের সন্ধান পান এবং আসামী রুবেলকে গ্রেফতার করে মোটরসাইকেলটি উদ্ধার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, রুবেল আন্তঃজেলা চুরি ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রুবেল বিজ্ঞ আদালতে ফেীজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের এিশালে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডোমারে তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

ময়মনসিংহে নবদিগন্ত ট্রাভেল এজেন্সির শুভ উদ্বোধন

হোমনা সরকারি হাসপাতালে ৪০ বছর পর সিজারিয়ান অপারেশন

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

একনেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর প্রকল্পে আরো প্রায় ২৩৪ কোটি টাকার অনুমোদন

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু