crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখানে যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেনসহ আরও দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, ছানালাল বকসী প্রমুখ।

বক্তারা বলেন, ইতোমধ্যে দু’জন আসামিকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বাকিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

পেশাগত দায়িত্ব পালন করতে গেলে শনিবার দুপুরে রাজারহাটের নাজিমখান এলাকায় সোহেল ও কোয়েলসহ সঙ্গীয় লোকজন সাংবাদিক নাজমুল হোসেন, ভুবন কুমার শীল ও ক্যামেরা পারসন কবির হোসেনের উপর হামলা চালায়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ক্যামেরা পারসন কবির হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতে আবদুস সালাম পঞ্চায়েতের পুত্র সোহেল রানা (৩৫) ও আফতার আলীর পুত্র আক্কাস আলীকে (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

ঘোড়াঘাটে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কবিতা

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত

ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন

মাদারগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ওষুধ উদ্ধার, দোকান মালিকের ১বছরের কারাদণ্ড

ঝিনাইগাতীতে ত্রাণ উপদেষ্টা ফরুক-ই-আজম এর ত্রাণসামগ্রী বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা