crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০১৯ ৫:৪৬ অপরাহ্ণ
কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

রফিকুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালির উত্তর মূলগ্রামে এক বছর পূর্বে এক নরপিশাচ পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। উক্ত নরপিশাচের নাম আব্দুর রাজ্জাক-পিতাঃ মৃত আফসার আলী, তার গ্রামের বাড়ী কুষ্টিয়া সদর উপজেলার পদ্মনগরে। উক্ত পিতা নামক নরপশু ২০-২২ বছর পূর্বে তার শ্বশুর বাড়ি কুমারখালী উপজেলার উত্তর মূলগ্রামে এসে বসবাস শুরু করে। 

উক্ত নরপিশাচ বিভিন্ন সময় তার মেয়ে শম্পা খাতুন(১৯) কে যৌন নির্যাতনের চেষ্টা করত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৮/০৬/২০১৮ ইং দুপুর আনুমানিক ৩.৪৫ টার সময় শম্পা খাতুন গোসল করে ঘরে এসে কাপড় পরিবর্তন করছিল। এ সময় তার পিতা আব্দুর রাজ্জাক গোপনে ঘরে ঢুকে মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ে চিৎকার করে এবং তার ছোট ভাই শান্তকে ডাক দেয়। অতঃপর বাড়ির পাশের লোকজন চলে আসলে রাজ্জাক চলে যায়। ঘটনার এক বছর পূর্বে রাত্রীকালীন রাজ্জাক তার মেয়ের কক্ষে প্রবেশ করে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার পর থেকে রাজ্জাক এক বছর পলাতক ছিল। এলাকার লোকজন আপস মিমাংসা করে দেয়। তারপর থেকে বাড়িতেই থাকা শুরু করে। কিন্তু তারপরেও বাড়িতে এসে ১৮/০৬/২০১৮ ইং তারিখে উপরোক্ত ঘটনা ঘটায়।

এ ঘটনায় কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ এর ৯(৪)(খ)/১০ ধারায় মামলা দায়ের করা হয়। যার নং-১৮, তারিখ-২৫/০৬/২০১৮ ইং। অতঃপর আসামীকে ধৃত করে ২৬/০৬/২০১৮ ইং তারিখে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ডিং করা হয়।

এরপর রাজ্জাক ৭-৮ মাস পর জামিনে বের হয়ে বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি-ধামকি, চাপ প্রয়োগ ও উল্টো মামলা করার হুমকি দিচ্ছে এমন অভিযোগ করছেন তার স্ত্রী ও মেয়েসহ বাদীপক্ষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধামরাই থানার সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

আদমদীঘিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হোমনায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সরিষাবাড়ীতে জীবিত উদ্ধারকৃত নবজাতকের দায়িত্ব পেলো পূর্ণিমা বেগম

বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে নাঃ এলজিআরডি মন্ত্রী

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

চীনা চিকিৎসক দল ঘুরে দেখলেন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

আজ থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

বিএফএ রংপুর জেলার নবনির্বাচিত কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার