crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২০ ৩:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এসময় শহরের চাকলাপাড়া ও ক্যাসেল ব্রিজ সংলগ্ন টিনের ঘর, পাকা-আধাপাকা দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়। মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়া ব্রিজ এলাকা থেকে পবহাটি ব্রীজ এলাকা পর্যন্ত ৭৩ টি উচ্ছেদ অভিযান শুরু হয়। এ দু’দিনে গুঁড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক স্থাপনা।

এসময় নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সড়িয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সড়িয়ে নিয়েছে। যারা স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। ২ দিনে চাকলাপাড়া, আরাপপুরের ক্যাসেল ব্রিজ এলাকার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সাংবাদিকদের উপহার দিল সেনাবাহিনী

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত,  কুমিল্লা-১ ( দাউদকান্দি -মেঘনা) এবং কুমিল্লা -২ (হোমনা-তিতাস) বহাল

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে আইজিপ‘র তুরস্ক যাত্রা

আধুনিক সমাজ বিনির্মাণে ঢাবি শিক্ষার্থী ওসমান গনির ভাবনা

রাজশাহী টু ঢাকা বিরতিহীন বনলতা ট্রেনে উঠলেই ১৮০ টাকার খাবার, ওয়াইফাই সুবিধা !

পঞ্চগড়ে রিমাণ্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুজনকে কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা

তালাকে সালিশি কাউন্সিলের ভূমিকা নিশ্চিতে রুল জারি