crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪, নতুন শনাক্ত ২৮৫৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ৩:৫১ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা : ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে। এছাড়া একই সময়ে আরও ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে এবং ৫৭৮ জন সুস্থ হয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৬ হাজার ৬৩৮টি । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫৬ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ১৩৯ জনের।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ৮২৮ জন।

ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বের হলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে : আইজিপি

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮০৯

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

বিমান বাংলাদেশে চাকরি

হঠাৎ কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়, জানান দিচ্ছে শীতের বার্তা

কালীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে হিন্দু নারীদের নির্যাতনের অভিযোগ

খুলনায় আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারসহ আটক ১

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ডোমার পৌরসভায় ২শতাধিক মানুষ পানিবন্দি, পরিদর্শনে ইউএনও