crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত হোমনা’এর শুভ উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় উপজেলার পেশাজীবীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত হোমনা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। এ উপলক্ষে ‘আলোকিত হোমনা, এর উদ্যোগে উপজেলার ১ হাজার ৪৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,১ কেজি পোলাও’র চাল ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই,১ লিটার সয়াবিন তেল ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম, যুগ্ম সচিব মো. নূরুজ্জামান, হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। আলোকিত হোমনার সাধারণ সম্পাদক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এগ্রিবিজনেস অনুষদের ডিন ও ক্রাইম পেট্রোল২৪কম এর সম্পাদক মণ্ডলীর সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ রহমত উল্লাহ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা পৌরমেয়র অ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মোঃ মাসুদুজ্জামান ,বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়াতে আইএসডিই বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ ও সংস্কারে নগদ সহায়তা বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়, স্বস্তিতে এলাকাবাসী

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

সুন্দরগঞ্জে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত

ডেপুটি স্পীকারের সহধর্মিনীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক : উপদেষ্টা রিজওয়ানা হাসান

পঞ্চগড়ে অফিস পাড়ায় উত্তোলন হয়না জাতীয় পতাকা