crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপার সেহেরী শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মুকুল হোসেন (৪৫), মনিরুল মন্ডলের ছেলে কানন মন্ডল (২৫), কালু বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৫০), শরিফুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে জাহিদুর রহমান জোয়ার্দ্দার (৪৭), শফি জোয়ার্দ্দারের ছেলে ইসরাইল জোয়ার্দ্দার (৪৫), আনছার জোয়ার্দ্দারের ছেলে ফজলুর রহমান (৪২), মতিয়ার রহমানের ছেলে জাফর (৪০), রইজ জোয়ার্দ্দারের ছেলে রতন জোয়ার্দ্দার (৩৫), তোফাজ্জেল জোয়ার্দ্দারের ছেলে সাইদুর জোয়ার্দ্দার (৪০), মৃত খিদির জোয়ার্দ্দারের ছেলে ঠান্ডু জোয়ার্দ্দার (৪৫), বশির জোয়ার্দ্দারের ছেলে শেখর জোয়ার্দ্দার (২৫), ময়েন উদ্দিনের ছেলে সোহেল উদ্দিন (৩০), মাসুর রানার স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)সহ ১৫ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জোয়াদ আলী ও বশির জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে সামাজিক অধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে জোয়াদ আলীর সমর্থক জসিমকে মারধর করে বশির জোয়ার্দ্দারের লোকজন। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ১

হোমনায় ছাত্রলীগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার এসেছেঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের ছয় মাস জেল

প্রতিনিধি আবশ্যক

জুয়া-মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নয়

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৪ মা’দক কারবারি গ্রেফতার

ডিমলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর করা মামলার জেরে আইনজীবীর ওপর হামলা!