crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের  অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী হাদিউজ্জামান কে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র খালিশপুর থানা কর্তৃক কু’খ্যাত, তালিকাভুক্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফকে ০১ টি বিদেশী পিস্তল এবং পিস্তলের ০৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ জ’ঙ্গি, স’ন্ত্রাসী, না’শকতাকারী, অবৈধ মা’দক ব্যবসায়ী, অবৈধ অ’স্ত্রধারী এবং চো’রাচালানকারীসহ সকল ধরণের ফৌজদারী অপরাধ দমন ও প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অ’স্ত্র গো’লাবারুদ ও নিষিদ্ধ ঘোষিত দ্রব্যাদি আটকসহ বিভিন্ন ধরণের ফৌজদারী মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ২০২৩ খ্রি. রাতে খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক পুলিশ দল কর্তৃক মদিনাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কেএমপি’র তালিকাভূক্ত কু’খ্যাত অবৈধ অ’স্ত্রধারী স’ন্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফ(৪০), পিতা-মৃত: ওবাইদুল্লাহ, সাং-আলমনগর পালপাড়া, থানা-খালিশপুর, এ/পি সাং-দেয়ানা মুকুল ভান্ডারের মোড়, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে। এ সময় তাকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশী করলে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরে লুকিয়ে রাখা ০১ টি বিদেশি পি’স্তল ও জিন্স প্যান্টের বাম পকেট হতে ০৩ রাউন্ড পি’স্তলের গু’লি উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামী এফ.এম হাদিউজ্জামান @ আরিফের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে অ’স্ত্র ও মা’দকসহ নিম্নরূপ ০৬ টি মামলা পাওয়া যায়:

১। খালিশপুর থানার মামলা নং-২০, তাং-২৭/০৩/১৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/ ৪২৭/১১৪ পেনাল কোড, ২। দৌলতপুর থানার মামলা নং-০৪ তাং-০৪/৩/১৮ খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১৯) টেবিলের ৯(ক), ৩। খালিশপুর থানার মামলা নং-০৬ তাং-০৬/২/১৮ খ্রিঃ, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ৪। কুষ্টিয়া সদর থানার, এফআইআর নং-১৫/৪৫৮, তারিখ- ১৬ অক্টোবর, ২০২১; ধারা-19A ১৮৭৮ সালের অ’স্ত্র আইন, ৫। কেএমপি এর খালিশপুর থানার, এফআইআর নং-৩৩, তারিখ- ২৫ অক্টোবর, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,
৬। কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১, তারিখ- ০২ এপ্রিল, ২০১২; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০।

উল্লেখ্য, বিগত ২০২১ সালে একই আসামিকে কুষ্টিয়া থেকে ২০ বছরের দু’টি সাজা পরোয়ানা মূলে খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। সে সময় তার দেহ তল্লাশি করে দুটি অবৈধ আ’গ্নেয়াস্ত্র এবং গু’লি উদ্ধার করে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

ত্রিশালে গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২টি সোনার বারসহ চো-রা-কা-র-বা-রি আটক

শান্তিরাম ইউপির বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ