crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় এক ব্রাককর্মী করোনায় আক্রান্ত,অফিস ও বাসা লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় এক ব্রাককর্মী মাসুদ রানা (৩১) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । আজ শনিবার ঢাকা আইসিডিআরবি পাঠানো করোনার রিপোর্ট তার পজেটিভ আসে । এদিকে করোনা পজেটিভ আসায় হোমনা ও দুলালপুর শাখা ব্রাক অফিস এবং তার ভাড়া বাসা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এতে অফিসে কর্মরত ও বাসার সংস্পর্শে থাকা সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। তিনি ব্রাকের উপজেলার দুলালপুর শাখা অফিসের প্রোগাম অগ্রানাইজার এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার জানান, করোনার উপসর্গ থাকায় গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে ঢাকা আইসিডিআরবিতে পাঠানো হয়েছিল। শনিবার তার করোনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসায় তাকে হোমনা সদর ব্রাক অফিসে আইসোলেশনে রাখা হয়েছে । সে ব্রাক হোমনা দুলালপুর শাখায় চাকুরী করে এবং গত ৪ এপ্রিল গ্রামের বাড়ি গাজীপুর থেকে হোমনা আসে ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দের উপস্থিতিতে ব্রাককর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় হোমনা, দুলালপুর শাখা ব্রাক অফিস ও তার ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে এবং লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, করোনা পজেটিভ হওয়ায় ব্রাক অফিস এবং তার ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে । তার সংস্পর্শে থাকা বাকীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওযা হয়েছে । তিনি বলেন, আপনি ভয় পাবেন না, আমরা আছি আপনার পাশে এং করোনার রোগীর জন্য মমতার পরশ হিসেবে স্বাস্থ্য সম্মত খাবার চাল, ডাল, আলু, পেঁয়াজ, কেক,নুডলস,চা,লং আদা, লেবু, ডিম,কলা,আপেল,খেজুর, সরিষার তেল ও ওয়াটার হিটার প্রদান করেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর শিশু একাডেমিতে বেসরকারি এতিমখানা ও আশ্রমের ক্যাপিটেশন গ্র্যাণ্ট এর চেক বিতরণ

দৌলতপুরে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গণভোটের ভোটার কমল প্রায় ১১ লাখ, নতুন করে গেজেট প্রকাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ডোমারে এতিমখানার শিশুদের নিয়ে জন্মদিনের কেক কেটে মিষ্টি বিতরণ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ‘বাবেশিকফো’ এর সংবাদ সম্মেলন

বাংলাদেশ-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্র স্বাক্ষর

রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ। দিলীপ কুমার দাস

হোমনায় নি’খোঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের গ’লিত লা’শ উদ্ধার

হোমনায় নি’খোঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের গ’লিত লা’শ উদ্ধার