crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন,খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩টি উনিয়নের উম্মুক্ত পদ্ধতিতে ওই বাছাই অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ হাজার ১১৩ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ২ হাজার ২শ’ ২৫ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে লটারির মাধমে বাছাই পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(খাদ্য) মোঃ সোলাইমান মিয়া।এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিম্ময় কর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নুরুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সাহায্য নিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমির ঈদ পুনর্মিলনী

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ

দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাগুড়ায় আ’গ্নেয়াস্ত্র হাতে সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নাসিরনগরে দুস্থদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহের সাগান্নায় সন্ত্রাসী হামলার শিকার দৈনিক বীরদর্পন পত্রিকার সাংবাদিক রাসেল,সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি- ডিমপি বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির