crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০১ , নতুন আক্রান্ত ৪৯২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২০, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো ১০১ জনে। ২৭৭৯ নমুনা পরীক্ষায় শনাক্তের পর নতুন করে ৪৯২ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

হেলথ বুলেটিনে আরও জানানো হয়, নতুন করে মৃত ১০ জনের মধ্যে পুরুষ আটজন এবং নারী দুজন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এ ১০ জনের মধ্যে ষাটোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং চল্লিশোর্ধ্ব দুজন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন পাঁচজন, নারায়ণগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন মারা গেছেন।

নতুন আক্রান্ত ৪৯২ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৯ দশমিক ৫ শতাংশ রোগী গাজীপুরের।কিশোরগঞ্জের ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীর রোগী ৬ শতাংশ। ঢাকা ও নারায়ণগঞ্জে আগের মতোই বেশি আছে রোগী।

বুলেটিনে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন। এছাড়া করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা ও পাঠ সমাপনি অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্তে এক দালালসহ ৩ বাংলাদেশি আটক

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না : ঝিনাইদহে খাদ্যমন্ত্রী

ঘুষ ও দুর্নীতির ব্যাপারে সতর্ক থাকতে সরকারি চাকরিজীবীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন