crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় টিমের ইফতার ও খাবার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : প্রগতিশীল সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় উদ্যোগে ২০০ অসহায় হতদরিদ্র দিনমজুর ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান আসলাম হোসেন আসাদ এর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচি বাস্তবায়নে ইচ্ছার কেন্দ্রীয় পরিষদের সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃইয়াছিন আরাফাতসহ চট্টগ্রামের বিভাগের প্রতিটি জেলার সমন্বয়কগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আসলাম হোসেন আসাদ বলেন, ইচ্ছার চট্টগ্রাম বিভাগীয় টিমের সকলের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে আমি ও আমার টিম সক্ষম হয়েছি। সৃষ্টকর্তার রহমতে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের ইফতার বিতরণের মাধ্যমে সফলভাবে আমরা ৩য় বারের মত চট্টগ্রামে এই রমজানে কর্মসূচি সম্পাদন করছি। এবারের কর্মসূচি বাস্তবায়নে আমার আম্মাজানের অনেক সহযোগিতা পেয়েছি যা অকল্পনীয়, তিনি নিজেই রান্না করে আমাদের এই সকল খাবার তৈরিতে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো সফল কর্মসূচি বাস্তবায়ন করবো।
করোনার এই ক্রান্তিলগ্নে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কর্মসূচির পর চট্টগ্রাম বিভাগের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। পরবর্তী কর্মসূচি পুনরায় ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর। বৈশ্বিক মহামারি করোনার ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

মধুপুরে গারোহাটের জায়গা অবৈধ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর আবেদন

জামালপুরে জেএসডি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে ৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক!

৭৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

নীলফামারীতে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার 

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলেছে ভারত

পঞ্চগড়ে অবৈধ স্থাপনা গু*ড়িয়ে দিল জেলা প্রশাসন

ময়মনসিংহের গৌরীপুরে স’শস্ত্র বাহিনী দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে স’শস্ত্র বাহিনী দিবস পালিত