crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে সর্দি জ্বর ও কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু, বাড়ী- রাস্তা লক ডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে এনামুল হক সুজা (৫৯) নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সর্দি জ্বর ও কাশিতে বেশ কয়েক দিন ভোগার পর শনিবার ভোরে মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডঃ আঃ রশীদের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেন। নিহত সুজা পুলিশের অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল ছিলেন। ডাঃ আঃ রশীদ বলেন, শহরের পুরান পশুহাট এলাকার বাসিন্দা এনামুল হক সুজার প্রতিবেশীদের কাছ থেকে শুক্রবার গভীর রাতে সুজার অসুস্থ্তার সংবাদ পেয়ে তিনি রাতেই তার বাড়ীতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। সুজা কয়েক দিন পূর্বে ফরিদপুরে থাকার পর বাড়ীতে এসে অসুস্থ হয়ে পড়ে। তার পরিবার বরাবােই লোকজন, প্রতিবেশী ও ডাক্তারের কাছে রোগের কথা চেপে রাখে। ডাঃ আঃ রশীদ জানান, শনিবার ভোরে বাড়ীতে সুজা মারা গেলে এলাকার মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ ওই বাড়িতে ছুটে যায় এবং বাড়িটির আশ-পাশ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, প্রশাসনের উপস্থিতিতে পৌর কবরস্থানে সুজার লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার

হাদির ওপর হা*মলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি বায়নার টাকা নিয়ে বিরোধ, সরকারি কর্মচারীর জমি দখলের অভিযোগ

হোমনায় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান

ইরানে মৃত্যুবার্ষিকীতে সোলাইমানির কবরের কাছে জোড়া বি’স্ফোরণ, নিহত ৭৩

নাসিরনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার আয়োজনে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

রংপুরে ১৪৮০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক