crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৫মোটরসাইকেল আরোহী ও ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৫মোটর সাইকেল আরোহী ও ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকাল থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত উপজেলা বিভিন্ন হাট বাজারে বিশেষ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ সঙ্গীয় ফোর্স বোড়াগাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী, বসুনিয়ার হাট ও ডোমার বাজারে অভিযান চালায়। তাদের মধ্যে মোটর সাইকেল আরোহী শাহিনুর ইসলাম, রাকিব হাসান, মিলন ইসলাম, মোকছেদুল ইসলাম, আনিছুজ্জামানকে ট্র্যাফিক আইন ২০১৮ এর ৬৬ধারা মোতাবেক প্রত্যেককে ১হাজার করে ৫ হাজার টাকা। অপরদিকে, ডোমার বিদ্যুৎ অফিস সংলগ্ন পপুলার ফার্মেসীর স্বত্বাধিকারী জামান আহমেদ একটি মাস্ক ১২০ টাকা দরে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মেতাবেক ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দেশে করোনা ভাইরাস আতঙ্কে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এ ছাড়াও কোন মানুষজন অযথা রাস্তা ঘাটে বা হোটেল রেস্তোরাঁয় জটলা পাকিয়ে ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খোকার মরদেহ দেখতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিট

করোনার সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নীলফামারীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ,গ্রেফতার ১

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক-১০

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

জামালপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ করলেন তথ্যপ্রতিমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী