crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় জাঁকজমকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, থানা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পৌরসভা আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কেক কাটা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়। সংসদ সদস্যের অনুসারীরা হোমনা পৌরসভায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্ষ্পুস্তবক অর্পণ করে বেলা সাড়ে এগরোটায় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ । এ সময় সংসদ সদস্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের কেক কেটে খাইয়ে দেন। পরে সংসদ সদস্য সেলিমা আহমাদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ গেটে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদের মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।
একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের অনুসারীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন। এ উপলক্ষে তারা একটি আলোচনা সভারও আয়োজন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক ১

আদমদীঘিতে ৯০ বোতল ফে’ন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

আদমদীঘিতে ৯০ বোতল ফে’ন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

ডোমারে উপজেলা চেয়ারম্যান নারী দলের ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

জামালপুরের বকশিগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ১টন চাল উদ্ধার

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ৬২৬১ পরিবারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

গোবিন্দগঞ্জে মৎসজীবী সমিতির সভাপতি সম্ভুমাঝির ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মৎসজীবী সমিতির’ মানববন্ধন