crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে হোটেল শ্রমিক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : 
পঞ্চগড়ে এক হোটেল থেকে মিলন (১৬) নামে এক হোটেল শ্রমিক শিশুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের ঘাটিয়া পাড়া বাজারে স্থানীয় আমিনুর ইসলামের হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিলন একই ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আমিনুরের ছোট ভাই ইদ্রিস হোটেল খোলার জন্য গেলে মিলনের লাশ ঝুলতে দেখে আবার দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে জানায়। পরে বাড়ির সদস্যসহ স্থানীয়রা লাশটিকে দেখে পুলিশকে খবর দেয়। পঞ্চগড় সদর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক ওই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে কঠোর লকডাউনে বাজারে উপচে পড়া ভিড়,শক্ত অবস্থানে প্রশাসন

ময়মনসিংহে শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে যুবলীগ নেতার শ্রদ্ধা নিবেদন

করোনা আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারে নি: রাষ্ট্রপতি

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

শাহরিয়ার কবিরের দুই দিনের রিমাণ্ড

জুলাই- আগস্টে ছাত্র আন্দোলনের সময় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

জগন্নাথপুরে এক গৃহবধূর আত্মহত্যা ও আরেকজনের আত্মহত্যার চেষ্টা

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

আগামী ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জাতির পিতার ভাষণ পাঠ করবে শিক্ষার্থীরা

ডোমারে বন্ধন জেনেটিকস্ লিঃ এর বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত