crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের চিত্রানদী এখন সমতল ভূমি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২০ ৩:০৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের চিত্রানদীর তলদেশ ভরাটের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে। বর্তমানে বর্ষা ছাড়াও বছরের অন্য কোন সময় পানি থাকে না। আর কিছু কিছু জায়গায় পানি থাকলেও খুবই কম পরিমাণে, যা নদীর প্রবাহকে ধরে রাখার জন্য যথেষ্ট নয়। প্রাকৃতিকভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে নদীতে পলি পড়ে নদীর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আবার নদী দখলদাররা নদীর দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা, পুকুর তৈরী, নিয়মিতভাবে গৃহস্থালির বর্জ্য, বিভিন্ন নালা-নর্দমার বর্জ্য, বৃষ্টির পানি গড়িয়ে আসা নানান আবর্জনা, দোকানপাটসহ গরু- ছাগল গোসল করানোর সময় পাড় ভেঙ্গে নদীকে এক প্রকার হত্যা করা হয়েছে। একটা সময় ছিল নদীর বিভিন্ন স্থানে নিয়মিত জোয়ার-ভাটা হত। তখন প্রায় ৮০ হাজার একর জমিতে কৃষকরে সেচ কাজের সমাধান হত। পানির কোন অভাব হত না। বর্তমানে নদীতে পানি না থাকায় উৎপাদন কাজে সেচেরকর্ম ব্যাহতসহ প্রায় ১০ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। যদিও প্রাকৃতিকভাবে নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এই প্রতিকূল অবস্থার জন্য মানুষের সৃষ্টি কারণ মুখ্যভাবে দায়ী বলে বিশেষব্যক্তিরা অভিমত ব্যক্ত করেছেন। যার কারণে নদী হারিয়েছে তার অতীত ঐতিহ্য এবং পরিণত হয়েছে মরা নদীতে। ১৯২৭ সালের মাত্র চিত্রের তথ্যনুযায়ী, চিত্রা নদীটি কুষ্টিয়ার গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে চুয়াডাঙ্গার দর্শাণার পাশ দিয়ে ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর-কালিগঞ্জের মধ্যদিয়ে ১৭০ কিলোমিটার নদীটি, ৮টি জেলা ২৬টি থানা অতিক্রম করে রূপসা নদীর সাথে মিলিত হয়েছে। এক সময়ের উত্তাল প্রমত্ত চিত্রা নদী জীববৈচিত্র্য হারিয়ে নিজেও যেতে বসেছে। সচেতনব্যক্তিদের অভিমত, গত শতকের ৬০ এর দশকে দাতা সংস্থার পরামর্শ ও অর্থায়নে কিছু জলকাঠামো নির্মাণ করা হয়। যেগুলোর সবচেয়ে ভয়াবহ প্রভাব পরিলক্ষিত হয় ঝিনাইদহ অঞ্চলের নদীগুলোর ওপর। যার ভয়াবহতার কবল থেকে বাদ পড়েনি এক সময়ের প্রমত্ত চিত্রা। এই বাঁধগুলোই নদীর প্রবাহমাণ ও গতিময়তাকে গ্রাস করে শীর্ণ দশায় পরিণত করেছে। অতীতে যে নদীতে লঞ্চ, স্টিমার ও জাহাজ চলতো, আজ সেখানে আবাদি জমিতে পরিণত হয়েছে। যদিও নদীটি সংস্কারের দাবিতে ও অবৈধ দখলমুক্ত করতে জেলাবাসীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলন- সংগ্রাম করছে। এরই মধ্যে নদীকে নদীটির পশ্চিমে নাব্যতা ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গার মধ্যে ২৬ কিলোমিটার খননের কাজ শুরু হয়েছে। ফলে, জেলাবাসীও তাদের অংশে খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনতে সোচ্চার হয়ে উঠেছে।

এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সরওয়ার জাহান সুজন বলেন, নদীটি খননের বিষয়ে ড্রাফট করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই কাজ শুরু করা সম্ভব হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নেত্রকোনায় মুক্তিযোদ্ধা বাবাকে মারধর,মাদকাসক্ত ছেলে গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

জামালপুরে ইউপি চেয়ারম্যানের সাথে নারীর আ’পত্তিকর ভিডিও ভাইরাল

টাঙ্গাইলে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

কেএমপির সদর থানা পুলিশের অভিযানে চো*রাই ইজিবাইকসহ ৪ চো*র আটক

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

এমপি’র নির্দেশনায় দালালমুক্ত হতে যাচ্ছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন