crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২০ ২:০৩ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি , আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রাটি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, হোমনা থানা, হোমনা পৌরসভা, ভাষানিয়া ইউনিয়ন, উপজেলা কৃষকলীগ, হোমনা সরকারি ডিগ্রি কলেজ, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা খাদিজা মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় , ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়, হোমনা দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে। বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। এ সময় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন , সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ারুল মুজাহিদ ও খন্দকার হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

গাজীপুরে গোয়েন্দা পুলিশের হাতে কোটি টাকার ভেজাল ওষুধসহ কারখানা মালিক আটক

সরিষাবাড়ী’র আনসার-ভিডিপি কর্মকর্তা স্বরুপ বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

পঞ্চগড়ে বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন মামুনুল হক

শৈলকুপায় শতবর্ষ পুরনো বাজার দখল নিয়ে সংঘর্ষ: হামলা ভাংচুর

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি: মির্জা ফখরুল