crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ছালেহা বেওয়া (৬০)কে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। আজ বৃহস্পতিবার সকাল অনুমানিক ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে নিহতের বসত ঘরে এ ঘটনা ঘটেছে।নিহত ছালেহা বেওয়া ডোয়াইল পূর্ব পাড়া গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী।তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী। ঘাতক ছেলে তার মাকে হত্যা করে পুলিশের হাতে আটক এডাতে পালানোর সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক মাসুদ রানা(২৫)কে আটক করে নিজ বাড়ীর বাহির বাড়ীতে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর(তদন্ত)জোয়াহের হোসেন খান,এস আই গোলাম সাকলায়েনসহ পুলিশ সদস্যরা। সেখান থেকে ঘাতক মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে আসে। বিধবা ছালেহা বেওয়াকে হত্যা করা হয়েছে এ খবর চারদিকে ছডিয়ে পড়লে হাজারো উৎসুক নর-নারীর সমাগম ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে ।
জানতে চাইলে নিহতের পুত্রবধু রোজিনা জানান, শাশুড়ি ছালেহাকে হত্যার সময় রোজিনা বলে চিৎকার করে ডাক দেয়। শাশুড়ির ডাকে সাড়া দিতে গিয়ে শাশুড়ির ঘরে প্রবেশের সময় দেখি মাসুদ আমার শাশুডির বুকের ওপর বসে আছে। আমি ঘরে যেতে চেষ্টা করলে আমাকেও ছুরি নিয়ে মারতে উদ্যত হয়। তখন আমি চিৎকার দিই।পরে স্খানীয় লোকজন এগিয়ে আসে। এসময় মাসুদ পালানোর চেষ্টা করলে লোকজন তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে বলে সাংবাদিকদের জানান তিনি।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে মুফতি হাবিবুর রহমান(জাহাঙ্গীর)জানান, মাসুদ রানা আমার মায়ের সাথে মাঝে মধ্যে অসদাচরণ করতো।এ ধারাবহিকতায় আজ বৃহস্পতিবার সকালে মাসুদ রানা মায়ের বসত ঘরে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। তিনি আরও বলেন, মাসুদ রানার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর(তদন্ত)জোয়াহের হোসেন খান বলেন, মা হত্যাকারী ঘাতক মাসুদ রানাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,ঘাতক মাসুদ রানাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাসুদ রানা’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অপরাধে যুবক গ্রেফতার

কোটচাঁদপুরের ৭ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র নেতৃত্বে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজার চালানসহ আটক-২ 

ঝিনাইদহে লবণের মূল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদরোধে অভিযান , আটক ১

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

ঝিনাইদহে ইজিবাইক থেকে হাইড্রলিক হর্ণসহ এলইডি লাইট অপসারণে জেলা ট্রাফিক পুলিশের অভিযান

নারী ও শিশু নি*র্যাতন দমন ও মাদক নির্মূল শীর্ষক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭   শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭ শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !