crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে বখাটে যুবকের ২ মাসের জেল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে আবদুল কাদের (২২) নামের এক বখাটে যুবককে ২ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে’ এর আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে এবং পেশায় সিএনজি চালক। ভিকটিম কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ।
জানা গেছে, বখাটে যুবক সিএনজি চালক আবদুল কাদিরের সঙ্গে শিবপুর গ্রামের স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক হয় । বৃহস্পতিবার রাতে মেয়ের বাড়িতে গিয়ে ফোন করলে মেয়েটি ঘর থেকে বের হলে বখাটে কাদির তাকে হাতে ধরলে মেয়েটি চিৎকার করে । পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে বখাটাকে উত্তম-মধ্যম দিয়ে থানায় খবর দেয় । পরে হোমনা থানার এস আই ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সকালে ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকালে তাকে ইউএনও’র কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে তাকে ২ মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে মেয়েসহ মেয়ের পরিবার থানায় এসে অভিযোগ দিলে আসামীকে মোবাইল কোর্টে হাজির করলে বিজ্ঞ কোর্ট আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আগামীকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন , মেয়েকে হাত ধরে শ্লীলতাহানির চেষ্টার দায়ে বখাটে যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধর্মপাশায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

খানজাহান আলী থানা পুলিশের অভিযানে অ-স্ত্র ও গু-লি-সহ গ্রেফতার-১

খুলনায় আ-ত্ম-সাৎ-কৃ-ত ৫লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার-১

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

নাসিরনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের চাল বিতরণ

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

হোমনায় কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

জগন্নাথপুরে মেয়র আবদুল মনাফের জানাজায় জনতার ঢল

হরিণাকুন্ডুর অবৈধ বালু উত্তালনকারীদের কাছে ব্যর্থ ঝিনাইদহ প্রশাসন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!