crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘এবারের নির্বাচন আমার জীবনের শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’

মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনী বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। সংলাপে অন্য চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।’

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আমরা শুনব যারা নির্বাচন নিয়ে সরাসরি কাজ করেছেন তাদের বক্তব্য। আপনারা জানেন নির্বাচনে‌ কোথায় কোথায় কী কী সমস্যা হয়, কোথায় কোথায় কী কী গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামতগুলো বিবেচনা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও কয়েদিদের ভোটের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা নিয়েছি। ভোটার তালিকা হালনাগাদ ও নারী-পুরুষ ভোটারের পার্থক্য কমানো হয়েছে। একটি হাইব্রিড পদ্ধতিও চালু করেছি।’

সিইসি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, এআই-এর অপব্যবহারসহ নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমার বয়স ৭৩ বছর। আর চাওয়ার কিছু নেই। শুধু সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া লক্ষ্য। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সংলাপে উপস্থিত ছিলেন— ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মো. জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, নূরুজ্জামান তালুকদার, মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক কর্মকর্তা শাহ আলম, মো. শাহেদুন্নবী চৌধুরী, মাহফুজা আক্তার, মুনিরা খান, মিছবাহ উদ্দিন ও মীর মো. শাহজাহান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

পাবনায় উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

দিঘলিয়ায় আন্তর্জাতিক দু*র্নীতি দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে: সেনাসদর

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন