crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বিভাগে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, নিয়োগের অর্ধেক হবে সরাসরি, আর অবশিষ্ট অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘নিয়োগবিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় তা করে দিচ্ছে। এতে করে নিয়োগের পথ এখন কিছুটা সহজ হয়েছে।’

নির্বাচনের আগে এই নিয়োগ আসছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। প্রধান উপদেষ্টা সম্প্রতি একাধিক বাহিনীর নিয়োগ নিয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। এখন সেই কাজই হচ্ছে।’

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, ‘পুলিশের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে এসে বিধিমালার কিছু সংশোধন নিয়ে আলোচনা করেছে।’

তিনি বলেন, ‘পুলিশ রেগুলেশনের দুই-একটি সংশোধন করে নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয়, সে লক্ষ্যে আজকের বৈঠক হয়েছে। এতে করে এএসআইসহ অন্যান্য নিয়োগ দ্রুত সম্পন্ন হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

কেএমপি’র অভিযানে মা’দক ও মো’টরসাইকেলসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীতে নেসকোর পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জগন্নাথপুরে মধ্যবিত্ত পরিবারের পাশে নেই কেউ !

রাজধানীতে ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ও সাংবাদিক আতিকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

লকডাউনে রংপুরের নরসুন্দর ব্যবসায়ীদের অস্তিত্বের সংকট

চিলাহাটিতে জাপা’র নেতা গোলাপ প্রধান এর দাফন সম্পন্ন

৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল

হোমনায় দুবাই প্রবাসী আব্দুল আউয়ালের খাদ্য সামগ্রী বিতরণ