crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় রাস্তা- ঘাটের উন্নয়ন হবেই হবে – সেলিমা আহমাদ এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
হোমনায় রাস্তা- ঘাটের উন্নয়ন হবেই হবে – সেলিমা আহমাদ এমপি

 

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেছেন, আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। হোমনা গৌরিপুর সড়কে যানবাহন ও মানুষের চলাচল করতে অত্যন্ত কষ্ট হয়। এ রাস্তারও কার্যাদেশ হয়ে গেছে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

হোমনা আদর্শ স্কুল থেকে তিতাস নদী পর্যন্ত পৌরসভা কর্তৃক নির্মিত নালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌরসভার উদ্যোগে রবিবার দুপুরে হোমনা আদর্শ স্কুল গেটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় উন্নয়ন কর্মকা- বিলম্বিত হয়েছে উল্লেখ করে সেলিমা আহমাদ বলেন, পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি রাস্তার ম্যাপ নিয়ে কাজ করছি। যেখানে যেখানে কাজ বাকি আছে এগুলো দেখতে আপনাদের এক থেকে দেড় বছর লেগে যাবে। করেনার জন্য কিন্তু আমার হাত থেকে মোটামুটি তিন বছর চলে গেছে- এটা আপনাদের বুঝতে হবে। বাঁচাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্চ ছিল। দোকানপাট, রাস্তা-ঘাট সব বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন, আমার ওপর আস্থা রাখেন। আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে।

মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মো. ফয়সাল সরকার, পৌর কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিতাস নদী পর্যন্ত ১০১৮ মিটার পয়ঃনিস্কাশন ড্রেনটি নির্মাণ করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় যুব সমাজের উদ্যোগে দৃষ্টিনন্দন বাঁশের সেতু উদ্বোধন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে আওয়ামীলীগ মনোনীত ১৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডোমারে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

হোমনায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চারঘাটে সোয়ালোজে ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

চারঘাটে সোয়ালোজে ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা