crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনয় চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ রবিবার বেলা এগারোটায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে প্রথমে উপজেলা সদর কান্দা রোডের কবরস্থান সংলগ্ন একটি মাঠে জড়ো হয়ে সমাবেশ করে। পরে তাদের বিক্ষোভ মিছিলটি আদর্শ উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ অফিস রোড হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মত্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. আজিজুর রহমান মোল্লা, সহ সভাপতি মো. আলমগীর সরকার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, বিএনপি নেতা আ. আজিজ সাব মিয়া, মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. শাহ আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম রাজা ও শাহ আলম হিমেল ও অহিদ মোল্লা প্রমুখ।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৯০

রংপুরে ট্রাক্টরচাপায় নিহত-১,আহত-৩

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে জোহান ড্রীম ভ্যালী পার্ক এণ্ড রিসোর্টে শুদ্ধ ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Lacus Ultricies

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে অটো রাইস মিল মালিক ও অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !

তেঁতুলিয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা