crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় পুলিশ-ফায়ার সার্ভিসের ২৪ ঘণ্টার চেষ্টায় পানির ট্যাংকি থেকে লা’শ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পুলিশ ও দমকল বাহিনীর চব্বিশ ঘণ্টার যৌথ চেষ্টায় পৌরসভার নির্মাণাধীন একশ ফুট উচ্চতার একটি পানির ট্যাংক থেকে অর্ধগ’লিত অজ্ঞাত পরিচয় পুরুষের একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পুরাতন ডাকবাংলো এরিয়া থেকে লা’শটি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ও দমকল বাহিনী লা’শটি উদ্ধার অভিযান চালান।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘দেবিদ্বার পৌরসভায় পানি সাপ্লাইয়ের জন্য অনুরূপ একটি ট্যাংকি নির্মাণ করতে হোমনা পৌরসভার নির্মানাধীন পানির ট্যাংকটি পরিদর্শনে আসেন দেবিদ্বার পৌরসভার লোকজন। পরে মেসার্স জিলানী কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক মিজান ট্যাংকটি পরিদর্শনের জন্য ওপরে ওঠেন। মিজান তেইশ ফুট গভীরতার ওই ট্যাংকটির এক পাশের ভয়েড দিয়ে ভেতরে উঁকি দিলে এটির ভেতরে আধো আলো আধো অন্ধকারে মানুষের লা’শ সদৃশ একটা কিছু দেখতে পান। তখন তিনি এটাকে মুর্তি হতে পারে মনে করে প্রথমে তেমন গুরুত্ব দেননি। এরপর বিষয়টি সাইট প্রকৌশলীকে জানান। রবিবার সাইট ম্যানেজার মো. রায়হান সওদাগর বিষয়টি আমাকে জানান। আমি তাৎক্ষণিক থানা ও ফায়ার সার্ভিসকে লা’শটি উদ্ধারেরর নির্দেশ দেই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, ‘চব্বিশ ঘণ্টা পর লা’শটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে কোনো ভারসাম্যহীন ব্যক্তি সিঁড়ি বেয়ে সুউচ্চ পানির ওই ট্যাংকিতে ওঠে ভেতরে কী আছে দেখতে গিয়ে পড়ে মৃ’ত্যুবরণ করেন। তার বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে। পরনে কোনো জামা কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগেই তার মৃ’ত্যু হয়েছে। তবে এর কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত অভিযান অব্যাহত আছে।’

হোমনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, ‘পানির ট্যাংকিটি ছিল ভূমি থেকে ১০০ ফুট ওপরে এবং এর গভীরতা ছিল ২৩ ফুট। এর ভেতরে প্রবেশের মুখটি খুব সরু এবং বন্ধ থাকায় রবিবার দপুর থেকে রাত পর্যন্ত চেষ্টা করেও লা’শটি বের করা যায়নি। আজ সোমবার সকাল থেকে চেষ্টার পর এর ঢাকনাটি ভেঙ্গে ভেতর থেকে লা’শটি বের করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আ’টক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পুলিশের হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি

সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

ঢাকায় এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

কোরবানির পশু পরিবহনে চাঁ’দাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

কোরবানির পশু পরিবহনে চাঁ’দাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে