crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় শিয়ালের কামড়ে আহত ৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ

 মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা>>

কুমিল্লার হোমনা পৌরসভায় শিয়ালের উৎপাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে শিয়াল আতঙ্কে পৌরবাসীর স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে ।  আজ শুক্রবার পৌরসভার শ্রীমদ্দি ও গোয়ারীভাঙ্গা গ্রামে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- শ্রীমদ্দি গ্রামের আবদুর রহিমের ছেলে বাদশা (১৯) ও আঃ রশিদ এর স্ত্রী আতরের নেছা (৬৫) এবং গোয়ারিভাঙ্গা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে ইদ্রিস মিয়া (৬৫), মতিন মিয়ার স্ত্রী আহিমান (৫০) এবং আবদুর রবের স্ত্রী কোহিনুর বেগম।
আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমদ্দি গ্রামে এবং আজ শুক্রবার ভোর ৫ টার দিকে গোয়ারীভাঙ্গা গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় শিয়াল তাদের কামড়িয়ে  মারাত্মক আহত করে। তাদের শোর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শ্রীমদ্দি গ্রামের ২ জনকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গোয়ারিভাঙ্গা গ্রামের ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক  শাহেদা সিকদার।  

এ বিষয়ে পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, ইদানিং পৌরসভাসহ বিভিন্ন গ্রামে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আজ আমার বোনসহ পাচ জন শিয়ালের কামড়ে আহত হয়েছে। এর আগেও হোমনা সদর, চরের গাঁও ও নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামে শিয়ালের কামড়ে  কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।সকলের সহযোগিতায় শিয়াল মারার ব্যবস্থা  করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের বাড়ি ঝিনাইদহে

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদেরও জন্য সুখবর

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

ডোমারে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

মানিকগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

গ্রামগুলোতে শহরের সুযোগ- সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : এলজিআরডি মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মধুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পাশে আছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ