crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হুগলী বিস্কুট কোম্পানি লি. এর মালিক-শ্রমিকের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
হুগলী বিস্কুট কোম্পানি লি. এর মালিক-শ্রমিকের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

হুগলী বিস্কুট কোম্পানি লিঃ এর মালিক-শ্রমিকের সাথে মত বিনিময় করেছেন ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর সুপার কানাই লাল সরকার।

আজ সোমবার, ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১০ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ সকাল ১০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার  পুলিশ সুপার কানাই লাল সরকার এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, মুজগুন্নী, খুলনায় খানজাহান আলী থানাধীন ‘হুগলী বিস্কুট কোম্পানি লি’ এর মালিক ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন,  ‘হুগলী বিস্কুট কোম্পানি বন্ধ থাকায় তাদের বকেয়া বেতন- ভাতা পরিশোধ করা হয় নি। পরবর্তীতে উক্ত কারখানার মালিক আর্থিক সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ করেন। তবে তিনি(মালিক) যত দ্রুত সম্ভব শ্রমিকের সকল বকেয়া পরিশোধ করবেন মর্মে জানান। পুলিশ সুপার কানাই লাল সরকার মালিক-শ্রমিকের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। পরিশেষে, পুলিশ সুপার তাদের উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে সকল সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় আই পি-৬ খুলনা সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় মোছা. সাফরুন্নেসা (মালিক, হুগলী বিস্কুট কোম্পানি লিঃ), কাজী মোস্তাফিজুর রহমান (সভাপতি, হুগলী বিস্কুট কোম্পানী শ্রমিক ইউনিয়ন) সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও আইপি-৬, খুলনার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরের প্রবাসী মহিদুজ্জামানের উদ্যোগে ৪‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আইজিপি পদক পাওয়ায় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে সিও সংস্থা’র শুভেচ্ছা প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

জামালপুরে করোনায় ১জন ডাক্তারসহ ১১জন শনাক্ত, মোট ১২৭ জন

হোমনায় সাংবাদিকদের সঙ্গে এএসপি’র (সার্কেল) মতবিনিময়

সুন্দরগঞ্জে ত্রাণ সংকটে ভুগছেন বানভাসি মানুষ

পাবনা সুজানগরে গুড়ের বাজারেও সিণ্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ!

রংপুরে ছাত্র ইউনিয়নের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত