crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হা*মলা-ভা*ঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুট*পাটের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল।

মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে এটি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপর আঘাত বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক এ কে এম ফজলুর রহমান, জেলা সদস্য বশির উদ্দিন ফারুকী, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ ইসলাম জানু এবং সদস্য দেলোয়ার হোসেন মজনু।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সারোয়ার আলম বাবুর স্বাক্ষর রয়েছে। এছাড়া স্মারকলিপির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, কিশোরগঞ্জের পুলিশ সুপার, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস

হোমনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপ

হোমনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ সদর থানার সেবার মান বৃদ্ধিতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

নেএকোনার কলমাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছি’নতাই

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে বসবাস অর্ধশত পরিবারের

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র দাফন সম্পন্ন