crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজার একটি বাড়িতে ইসরাইলি বিমান হা*মলায় শিশুসহ নিহত ২৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক।।
গাজা উপত্যকার শেজাইয়ায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হা*মলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হা*মলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরাইলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।

দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরাইল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়, তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আজ ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭

পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ

হোমনায় ৪ হাজার পিস ই’য়াবাসহ কু’খ্যাত মা’দক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আযহা পালনের আহ্বান জানালেন ইউএনও রুমন দে

হোমনায় করোনা মহামারি/দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

হোমনায় করোনা মহামারি/দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

পুঠিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় যুবকদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী