crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আরও ৫৩ হাজার ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক>>  আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‌করোনার কারণে আমি স্বশরীরে উপস্থিত থাকতে পারিনি।  আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ডিসি এবং ইউএনও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

দেশের ৪৫৯টি উপজেলা প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন ছিন্নমূল এসব পরিবার।  দলিলে জমির মালিকানা স্বামী ও স্ত্রীর যৌথ নামে করে দেওয়া হয়েছে।  তাদের নামে স্থায়ী দলিলের পাশাপাশি নামজারি করে খাজনার দাখিলাও দেওয়া হয়েছে।

সেমিপাকা ঘরে আছে দুটি রুম, একটি বড় বারান্দা, রান্নাঘর ও টয়লেট। এছাড়া সুপেয় পানি ও বিদ্যুৎ ব্যবস্থাও আছে।ওইসব আত্মনির্ভরশীল করতে পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের জন্য নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।  তারই অংশ হিসেবে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ি ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজকের আশ্রয়ণের মধ্য দিয়ে গত ছয় মাসে মোট এক লাখ ২৩ হাজার ২৪৪টি পরিবারকে ভূমিহীন ও গৃহ প্রদান করা হয়েছে।

এ ছাড়া গত বছর প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহনির্মাণ করে দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনার এর সাক্ষাৎ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ১ব্যক্তির জেল-জরিমানা

বাহাদুর কে দেখতে ভিড় জমেছে সুজানগরের আনোয়ারের বাড়িতে

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর মেয়ে ও ভাই করোনায় শনাক্ত ॥ এ নিয়ে চারজন করোনায় আক্রান্ত

তালতলীতে ডিবি’র ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন ও ঘুষের অভিযোগে মানববন্ধন

কালীগঞ্জে হিজড়ার ভারে ডুবে গেল নৌকা

হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটিতে সওজের উচ্ছেদ অভিযান

নাসিরনগরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুর পৌরসভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ‘পাইপগানসহ’ গ্রেপ্তার-১