crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে ঐতিহ্যবাহী মহিষের গাড়ীতে করে বিয়ে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

যান্ত্রিক কোনো বাহনে নয়, কনের বাড়িতে বরযাত্রীরা যাচ্ছে মহিষের গাড়িতে। কবুল শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরে একইভাবে। ঠিক এমনটাই ঘটেছে গত সোমবার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথ পুর ইউনিয়নের কাচারি তোলা গ্রামে। “আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে… গানের কথাগুলো আজ চির অতীত। প্রায় ২০-৩০ বছর আগে বিয়ে করতে যেতো বর যাত্রী নিয়ে গরু বা মহিষের গাড়ী নিয়ে। কিন্তু এই আধুনিক যুগে সেই পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এবং বাবার শখের বসে বর যাত্রী নিয়ে গেলো বউ আনতে কাচারি তোলা গ্রামের শিক্ষক খুরশিদ শুয়াইব বাবুলের ছেলে বর খুরশিদ সাফাত শুভ্র। নতুন বউ মোছাঃ রিংকি খাতুনের বাড়িও একই গ্রামে তার পিতার নাম শিক্ষক আব্দুল লতিফ।

জানা গেছে, অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো শিক্ষক খুরশিদ শুআইব বাবুলের ছেলে খুরশিদ সাফাত শুভ্রকে বিয়ে দিবেন মহিষের গাড়িতে করে। তার সেই ইচ্ছা পূরণেই এমন আয়োজন। এমন পুরাতন ঐতিহ্যবাহী বরযাত্রী নিয়ে যাওয়া এবং পিছনে মাইকে গান বাজানো দেখতে গ্রামবাসীর ঢল নামে। যা আজ প্রায় বিলুপ্তির পথে। এতে দুই পরিবারের লোকই অনেক আনন্দিত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী

ঝিনাইদহ- মাগুরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

হোমনায় করোনা রোধে বাজার মনিটরিং ও বয়স্ক ভাতা বিতরণ

পুঠিয়ায় জমি দ’খলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

পুঠিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তাড়াশে পুলিশের ওপর হা’মলা করে রাইফেল ছি’নতাই

দেবীগঞ্জে কল্পিত মন্ত্রীসভা গঠন করে ফেসবুকে পোস্ট করায় যুবক গ্রেপ্তার