crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্মার্ট বাংলাদেশ পুরস্কারে ভূষিত পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে সাধারণ : সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর হাতে এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ পুলিশ গত ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সকল থানায় চলমান রয়েছে।

এ যাবৎ ৪৪ লক্ষ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন ।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে প্রতি কেজি ৪৫ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রয়

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

হোমনা থানা পুলিশের কৃতিত্বের স্বীকৃতিতে আভিযানিক দলকে পুরস্কৃত করলেন আইজিপি ও এসপি

আখাউড়ায় মাদক স্পট থেকে মাসে কোটি টাকা মাসোহারা আদায়কারী ওসি মোশাররফ হোসেন তরফদার ক্লোজড

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

পঞ্চগড়ের ১০ ইউনিয়নে ৭টিতে নৌকার জয় ও ৩ টিতে স্বতন্ত্র

ডোমারে ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা আ’ত্মসাৎ

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুঠিয়া পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে,নিম্নাঞ্চল প্লাবিত