crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আসন্ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচন ও গণভোট ঘিরে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে’ তুলে ধরেন।

সেনাসদস্যদের দায়িত্ব পালনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। একইসঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।

এছাড়াও তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসনের এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবিতে ক্যাবের মানববন্ধন

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

ঘোড়াঘাটে ব্যাংকে চু’রির ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা চাটমোহর জুয়েলার্স মালিক সমিতি’র বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত