crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুইট ফ্লাগ চাষ করে স্বাবলম্বী মধুপুরের মহিউদ্দিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ
সুইট ফ্লাগ চাষ করে স্বাবলম্বী মধুপুরের মহিউদ্দিন

 

মোঃ আঃ হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ডের হবিপুর গ্রামের মহিউদ্দির সুইটফ্লাগ নামক ঔষধি ফসল চাষ করে স্বাবলম্বী। জানা যায়, করিরাজ মহিউদ্দিন মৃত নুর হোসেন করিরাজের ছেলে। পূর্ব থেকেই তারা পরিবারের সবাই আর্য়ূবেদ পেশার সাথে জড়িত। তারা বংশগত ভাবেই বিভিন্ন গাছ-গাছরা সংগ্রহ করে এবং বিদেশ থেকে আমদানি করা গাছ-গাছরা ক্রয় করে আর্য়ুবেদী ঔষধ তৈরি করে থাকেন। সুইট ফ্লাগ বিদেশ থেকে আমদানি করা এই ঔষধি গাছ। ২০১২ সালে কবিরাজ মহিউদ্দিন পাশ্ববর্তী দেশ ভারত থেকে সুইট ফ্লাগ চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন। বর্তমানে তিনি ০২ (দুই) একর জমিতে সুইট ফ্লাগ উৎপাদন করেছেন।

মহিউদ্দিন জানান, এটি জমিতে বপনের ০১ (এক) বছরের মধ্যেই ফলন হয় ৩০ (ত্রিশ) মণ। ০২ (দুই) বছর জমিতে রাখলে ফলন হয় ৬০ (ষাট) মণ। বর্তমানে এর বাজার মূল্য প্রতি মণ ৮০০০/- (আট হাজার) টাকা। শুষ্ক মৌসুমে চারা কাটিং এর মাধ্যমে গাছ উৎপন্ন হয়ে থাকে এবং শুষ্ক মৌসুমে সুইট ফ্লাগ সংরক্ষণ করা হয়। বিগত বছরে তিনি ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার সুইট ফ্লাগ বিক্রয় করেছেন বলে জানান। গাছটি পানি সহনশীল এবং একই সাথে এ ফসলের জমিতে মাছের চাষও করেছেন। পানিতে ডুবে গেলেও ফসলের কোন ক্ষতি হয় না। সুইট ফ্লাগ দিয়ে বিভিন্ন প্রসাধনী, ঔষধ তৈরি এবং মাছ ধরার চার হিসেবে ব্যবহার করা হয়। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১০০০ (এক হাজার) টন সুইট ফ্লাগের চাহিদা রয়েছে। আমি এ সুইট ফ্লাগ চাষাবাদ করে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি । অল্প মূল্যে চারা দিয়ে আমি এলাকার অনেক অসহায় মানুষকে সুইট ফ্লাগ উৎপদনে সহায়তা করেছি। তারাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তিনি আরও জানান, সরকারিভাবে সহযোগিতা পেলে অর্থনৈতিকভাবে আমরা আরো অনেক স্বাবলম্বী হতে পারবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের প্রতিক বরাদ্দ

বুফে খাওয়ার নিয়ম ও টাকা পুষিয়ে নেওয়ার উপায়

হোমনায় নুরুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজনীতিবিদদের পর সাংবাদিকেরাই ডিজিটাল নিরাপত্তা আইনের বড় শিকার: সিজিএস

আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭২

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু’র্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – ভূমি সচিব

কালীগঞ্জে মাটি কাটার সময় ২০০ বছরের পুরাতন মুদ্রা উদ্ধারে ধুম্রজালের সৃষ্টি

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা