crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিনিয়র সিটিজেন হিসেবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সম্মান করতে হবে: দিনাজপুরের ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ২৯ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সদস্যদের মাঝে চিকিৎসা ভাতা, এককালীন অনুদান ও সন্তানদের শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম শিক্ষাবৃত্তি অনুদানের অর্থ ১১ জনের মাঝে ১ লক্ষ ১৮ হাজার, এককালিন অনুদান ২৫ জনের মাঝে ২ লক্ষ টাকা, সাধারণ চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ২৭ জনকে ২ লক্ষ ৭৯ হাজার টাকা এবং একজনকে ব্যয়বহুল চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা চেক বিতরণ করতে গিয়ে বলেন, ‘সিনিয়র সিটিজেন হিসেবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সম্মান করতে হবে আমাদের। তাদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনে যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। সেজন্যই অবসরপ্রাপ্ত সদস্যদের সুস্থ থাকতে হবে ।’

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ আমজান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মাদ নুর-এ-আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইউএনও’র ঈদ উপহার বিতরণ

নীলফামারীতে থাই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মহিষকোটা গ্রামের আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ডিএমপির ৪ যুগ্ম কমিশনার বদলি

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

সারা দেশে করোনায় আক্রান্ত ১০৪ চিকিৎসক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন