crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে চো’রাই গরুসহ দুই চোর আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই গরু চো’রকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি চো’রাই গরু। চু’রি হওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যে গরুটি উদ্ধার করে পুলিশ। গরুটির আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

শুক্রবার সন্ধায় বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী বাজার থেকে তাদেরকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল। এ ঘটনায় ভুক্তভোগী গরুর মালিক সামসুল হক (৪৯) শনিবার বেলা ১১টায় বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে মামলা করলে, পুলিশ আটক চোরকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার বাদী সামসুল হক (৪৯) বাঁশমুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় দিনমজুর। অপরদিকে, গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বিশাইনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরকারের ছেলে রাজিব হোসেন (৩০) এবং অপরজন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মিনহাজ হোসেন (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৫টায় ঘাস খাওয়ার জন্য নিজের তিনটি গরু বেঁধে রেখে আসেন সামসুল হক। সন্ধার আগে জমিতে গরু আনতে গিয়ে তিনি দেখেন একটি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুটি খুঁজে না পাওয়ায় চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘শুক্রবার সন্ধায় গরু হারানোর একটি মৌখিক অভিযোগ পাই। তাৎক্ষণিক আমরা অভিযান শুরু করলে চো’রাই গরুটি বিক্রির উদ্দেশে নিয়ে যাবার সময় দু’জন চো’রকে আটক করে আমাদের সদস্যরা। আসামীদেরকে আজ (শনিবার) দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ হলিধানিতে আম্ফান ঝড়ে পড়া বট গাছটি এখন মৃত্যু ফাঁদ

কিশোরগঞ্জ মিঠামইনে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি

দাউদকান্দিতে ৫৭০ মি. দীর্ঘ ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

দাউদকান্দিতে ৫৭০ মি. দীর্ঘ ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

শৈলকুপায় মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক গ্রেফতার

জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান