crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর একদিনে ভর্তি রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ৬০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৩৪ হাজার ১৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাংনীতে চুরির মিথ্যা অপবাদে গাছে বেঁধে নির্যাতন, অপমানে স্কুলছাত্রের আত্মহত্যা

রংপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

লাঙ্গলকোটে ছেলেকে না পেয়ে মাকে তু’লে নিয়ে গেছে পুলিশ

টেকনাফে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

চকরিয়ায় ৬ শত উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি জাফর আলম

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে আটকে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা

হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার