crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খান, জেলাপ্রতিনিধি, রংপুর >>

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে কর্মচারী ইউনিয়ন পরিষদ । রংপুর বিভাগের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীগণ এ মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করছেন। এতে করে পরিবার- পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকরির নিশ্চয়তা প্রদানের জন্য সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। একই সাথে চাকরি নিয়মিতকরণের আগপর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি করা হয়।

সংগঠনের রংপুর বিভাগের সভাপতি আমিনুল ইসলাম নয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বাবু তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহবায়ক মকদুদার রহমান সরকার, সদস্য সচিব আজাহার আলী, আলামিন, সাজু মিয়া, রেজওয়ানুল ইসলাম ও আল-আমিন, রত্না মন্ডল প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। সমাবেশ পরিচালনা করেন মানববন্ধন পরিচালনা কমিটির সদস্য সাহেবুল ইসলাম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর বিভাগে মাত্র ১ জন ডুবুরি দিয়ে চলে উদ্ধার কাজ !

হোমনায় টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পে ঢেউটিন ও ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করলেন ইউএনও

ডুলাহাজারা ছাত্রলীগের উদ্যোগে ১৫ ও ২১আগস্টের আলোচনাসভা

দাউদকান্দির প্রত্যন্ত এলাকায়ও গড়ে উঠছে ছাদবাগান

শৈলকুপায় ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সরিষাবাড়ীতে জমি জবর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতার স্ত্রী ও ছেলে- মেয়েকে কুপিয়ে আহত

সরিষাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পৌর কার্যালয়ে তালা

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

ডোমারে মোটরসাইকেল চুরির মামলার আসামি সোহেল ডাকাতি মামলায় আটক

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম