crimepatrol24
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রিপরিষদ বিভাগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক চিঠিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশের সর্বত্র থাকা সকল বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি অনুমোদন করেন। বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মাঠ পর্যায়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এ আদেশের তদারকি করবে। ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদীর সফর বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে মাদকের আস্তানায় র‌্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ীর জেল

ডিমলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডোমারে আলহাজ্ব ইছাহাক আলী’র জানাজা সম্পন্ন

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভাইভার তারিখ ঘোষণা

করোনার নতুন ধরন নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা