crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা হত্যা মামলায় গ্রেফতার ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৯, ২০২০ ৪:৪৩ অপরাহ্ণ
শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা হত্যা মামলায় গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
গত ১৭ মে (রোববার) ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজা রজন জোয়ার্দার (৩০) এর লাঠির আঘাতে নিহত হয় নজির জোয়ার্দার (৭০) নামে তার চাচা।উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাচা ওই গ্রামের মৃত তাছের জোয়ার্দারের ছেলে ও ঘাতক ভাতিজা একই গ্রামের সুন্নত জোয়ার্দারের ছেলে। এঘটনায় ওইদিনই ভাতিজা রজন, নিহতের চাচাতো ভাই সুন্নত জোয়ার্দার ও তার স্ত্রী বিউটি বেগমের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৫, তাং-১৭/০৫/২০২০ইং। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন থেকেই নামীয় আসামীগণ পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তমালতলা ক্যাম্প ইনচার্জ এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ও মাগুরার মুহাম্মদপুর থানার পুলিশের সহযোগিতায় আসামী সুন্নত জোয়ার্দার ও তার স্ত্রী বিউটি বেগমকে বুধবার মধ্যরাতে মুহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ভাতিজার লাঠির আঘাতে চাচা হত্যা মামলার ৩ জন আসামীর মধ্যে ২ জনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামী রজন গ্রেফতার হয়নি। তাকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ মে (রোববার) সকালে চাচা নজির জোয়ার্দারের সাথে লিচুর পাড়া নিয়ে তর্কবিতর্ক হয় ভাতিজা রজনের সাথে। এরই সূত্র ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ভাতিজা রজনকে লাঠি দিয়ে শরীরের আঘাত করে। চাচার লাঠি কেড়ে নিয়ে ভাতিজা রজন চাচাকে উল্টো মাথায় ও শরীরে আঘাত করে। আহত চাচাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিলেও বিকালে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পোস্টার থাকছেনা ভোটের প্রচারণায় : ইসি

দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা’র উদ্যোগে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে ধা’ক্কা, হেলপার নিহত, আটক ২

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

মির্জাপুর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ছাত্রদল নেতা !

হোমনায় জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কুন্ডা ইউনিয়নে ভিজিএফ‘র নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সাহায্য নিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা