crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত ॥ বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপার আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার মৃধার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে আবুল কালাম আজাদের সমর্থক সবুজকে মারধর করে মুক্তার মৃধার সমর্থক রনজুর লোকজন। বুধবার সকালে আহত সবুজকে হাসপাতালে নিতে গেলে বাধা দেয় প্রতিপক্ষরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হয় কমপক্ষে ৫ জন। ভাংচুর ও লুটপাট করা হয় ওই গ্রামের আবুল কালাম আজাদ, হিরাজুল ইসলাম, মুক্তার, লাইফ, লাইস, আতিয়ার রহমান, রেজাউল ইসলামের বাড়িসহ আরও কয়েকজনে বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিকের মর্মান্তিক ‘মৃত্যু’

আটোয়ারীতে সাজাপ্রাপ্ত আসামী আটক

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের শিক্ষক ফজলুর রহমান কীভাবে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ?

জুয়েল হত্যার বিচ‌া‌রের দা‌বি‌তে উত্তাল রংপুর

ডোমারের কৃতী সন্তান মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড