crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ গ্ৰেফতার -২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা , প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ম’দসহ দুই মা’দক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার(৬নভেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মা’দক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

পুলিশ জানায়, বুধবার রাতে মা’দক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশে উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় ওই দলটির কাছে সংবাদ আসে যে, দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় ম’দ পা’চার হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে রেখে মা’দক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ম’দসহ আটক করলেও আপেল নামে আরেক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত ম’দের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম জানান, ‘৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় হাত খরচের টাকার জন্য‌ ছেলের হাতে মা খু’ন

কেএমপির অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় কাজীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চুয়াডাঙ্গায় কাজীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সরিষাবাড়ীতে সোহেল তরফদারের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

শব্দ দূষণ বন্ধ করতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শৈলকুপায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চা দোকানী নিহত

পেকুয়ায় স্লুইস গেইট দখল বা পানির প্রবাহ ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা- এমপি জাফর আলম