crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের নালিতাবাড়িতে ১১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী এক অভিযানে নালিতাবাড়ি উপজেলার উত্তর পলাশিকুড গ্রামের মো. কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১১০০পিস ইয়াবাসহ আটক করেছে।২৫ আগস্ট ২০২১ বুধবার সকাল সাড়ে দশটা এক অভিযানে উক্ত মাদক কারবারিকে আটক করা হয়।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভোর ৪.৩০ ঘটিকা হতে সারা দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে বিভাগীয় স্টাফ এস.আই মো. মোস্তাফিজুর রহমান, এ.এস.আই আবু সুফিয়ান, সিপাই আলমগীর হোসেন ও ওয়্যারলেস অপারেটর মো. পারভেজ হাসান এবং শেরপুর জেলা পুলিশ লাইন্সের চার জন পুলিশ ফোর্সের সহায়তায় একটি চৌকস রেইডিং টিম গঠন করে । পরে নালিতাবাড়ী উপজেলার উত্তর পলাশিকুড় গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন(৪৫) কে তার নিজ বাড়ি হতে ১,১০০ ( এক হাজার একশত) পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেটসহ আটক করা হয়।
সূত্র আরও জানায়, এই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের অধীন একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং-১৯ তারিখ ২৫/৮/২০২১। পরে নালিতাবাড়ি থানা পুলিশ গ্রেফতার আসামিকে বুধবার শেরপুর জেলা কারাগারে প্রেরণ করে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

জামালপুর এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

হোমনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার নির্বাচিত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে সরকারের মেয়াদ বাড়বে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী ধরা

মামুনুল হক ৭ দিনের রিমাণ্ডে

পেকুয়ায় স্লুইস গেইট দখল বা পানির প্রবাহ ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা- এমপি জাফর আলম